মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সজীব বেপারিকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সজীব উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুল হক বেপারির ছেলে।
র্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার জানান, গ্রেপ্তার সজীবকে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
