২৮ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৭:১০ এএম

সুন্দরবনের নলিয়ান এলাকায় ২৮ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটক হরিণ শিকারি ইয়াসিন গাজী (২৭) খুলনার দাকোপ থানার বাসিন্দা।

গতকাল শুক্রবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ২৮ কেজি হরিণের মাংসসহ ইয়াসিন গাজী নামের এক হরিণ শিকারিকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দ হরিণের মাংস ও আটক ব্যক্তিকে হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত