ঢাকার গুলশানে অ্যাবাকাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে বগুড়া প্রফেশনালস ক্লাবের ইফতার মাহফিল ও বাফেট ডিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ক্লাবের সভাপতি ও কো-ফাউন্ডার মুনজুরুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিপিসির উপদেষ্টা প্রফেসর ড. তাজমেরি এসএ ইসলাম।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বিপিসির উপদেষ্টা প্রকৌশলী রেজাউল করিম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিপিসির উপদেষ্টা প্রফেসর ড. হাছানাত আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও বিপিসির উপদেষ্টা সুরাইয়া আখতার জাহান (অতিরিক্ত সচিব), গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও বিপিসির উপদেষ্টা মো. আশরাফুল আলম, বাংলাদেশ পুলিশের এসবির ডিআইজি ও বিপিসির উপদেষ্টা মীর আশরাফ আলী, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও বিপিসির উপদেষ্টা ডিএম আতিকুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মন্জুরুল ইসলাম ও যুগ্ম সচিব মো. মাহফুজার রহমান এ ইফতার মাহফিল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ট্রেজারার ও কো-ফাউন্ডার অ্যাডভোকেট রিজভী আহমেদ। প্রধান অতিথি বলেন, বিপিসি প্রতিষ্ঠালগ্ন থেকেই বগুড়ার পেশাজীবীদের আন্তঃসম্পর্ক বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তিনি বগুড়ার উন্নয়ন দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। ক্লাব সেক্রেটারি ও কো-ফাউন্ডার মো. মাছুদুর রহমানের ধন্যবাদ জ্ঞাপন ও বাফেট ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বিজ্ঞপ্তি
