কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৪৭ এএম

প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি রাউফুন আলম চৌধুরী ওরফে শুভকে (৩২)  গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবিবার ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সিআইডির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় দুই কোটি আটষট্টি লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাউফুন আলম চৌধুরী ওরফে শুভর বিরুদ্ধে।

মামলার এজাহার অনুযায়ী, রাউফুন আলম চৌধুরী বাদীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ সব টাকা ধার নেন। ধারের বিপরীতে তিনশ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্র এবং ইস্টার্ন ব্যাংকের ছয়টি চেক দেন। এরপর তিনি টাকাগুলো ফেরত না দিয়ে আত্মসাৎ করে দুবাই পালিয়ে যান। দীর্ঘ সময় পলাতক থাকার দেশে আসলে তাকে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি দল ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত