ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে লিটন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনা ঘটে। লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চর হকদি গ্রামের হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকে লিটন। ওই সময় গৃহকর্তা পানু তাকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। একপর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে লিটনকে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়।
ফেনী মডেল থানার ওসি মো. সামছুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
