ডিএফপিতে আলোকচিত্র প্রদর্শনী ও সভা

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:২৫ এএম

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে গণহত্যা দিবস উপলক্ষে এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়েছে। সচিবালয়ের ডিএফপি প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।  প্রদর্শনীতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের বিরল ও গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শিত হয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়তা করবে। এ সময় অধিদপ্তরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। এরপর ডিএফপির মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত