সাতক্ষীরায় ৫ কেজি রুপার গয়নাসহ একজন আটক

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:১৬ এএম

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ভারতীয় রুপার গয়নাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. মোশারফ হোসেন (৪০)। তার বাড়ি কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালি গ্রামে।

সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার সকালে কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের জনৈক আজগর আলীর আমবাগানের পাশের রাস্তা থেকে মোশারফ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ কেজি ওজনের ভারতীয় রুপার বিভিন্ন ধরনের গয়না উদ্ধার করা হয়। ভারত থেকে চোরাই পথে এসব রুপার গয়না বাংলাদেশে আনা হচ্ছিল। সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন বলেন, আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত