বগুড়ায় সাড়ে ৩ হাজার প্যাকেট আতশবাজি জব্দ

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:১৯ এএম

বগুড়ায় শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৪০ প্যাকেট আতশবাজি (পটকা) এবং আতশবাজি তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শহরের ভাটকান্দি দক্ষিণপাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

এ ঘটনায় আতশবাজিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শহরের মালতীনগর এলাকার জুয়েল রানা (৩৩) এবং ভাটকান্দি দক্ষিণপাড়ার হারুন (২৮)।

সুমন রঞ্জন সরকার জানান,  ওই বাড়ি থেকে ৩৫৪০ প্যাকেট আতশবাজি এবং আতশবাজি তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত