পটুয়াখালীর বাউফলে সুদের টাকার শোধ দিতে না পারায় হারুন খান নামের এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হারুন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, এক থেকে দেড় বছর আগে বালিয়া চাদপাল গ্রামের সাইদুল মাতুব্বরের (৬০) কাছ থেকে পাশের গ্রামের তারেক খান (৩০) মাসিক সুদে ২০ হাজার টাকা ধার নেন। ওই টাকায় সুদের বাবদ ৭০ হাজার টাকা ফেরৎ দিয়েছেন বলে দাবি তারেকের। এখনও মূলধনের ২০ হাজারসহ আরও লাভের টাকা দাবি করছেন সাইদুল। ঘটনার দিন দুপুরে ঋণগ্রস্ত তারেকের বড় ভাই হারুন (৩৫) চাদপাল বাজারে গেলে সাইদুল মাতব্বর লোকজন নিয়ে তাকে মারধর করেন। আহত অবস্থায় তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
অভিযুক্ত সাইদুল মাতুব্বর বলেন, আমি তাকে ২০ হাজার টাকা ধার দিয়েছি। ওই টাকার একটি পয়সাও আমাকে ফেরৎদেয়নি তারেক। টাকার জন্য চাপ দিলে পালিয়ে বেড়ায়। তারেক ও হারুনের চেহারা এক হওয়ায় আমি হারুনকে তারেক মনে করে ২টি থাপ্পড় দিয়েছি। ওদের ২ ভাইয়ের চেহারা একই, তাই আমি চিনতে পারিনি। এখন ওরা বানিয়ে কি বলছে আমি জানি না।
এ বিষয়ে বাউফল থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এখনও কোনও ভাভিযোগ পাইনি। পেল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা