কালীগঞ্জে ইভটিজিং করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা অর্ণব চৌধুরী ওরফে নিপু চৌধুরী নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার বিকেলে উপজেলার চৌধুরীবাড়ি শিশু মিতালী নামক রিসোর্টে ঘুরতে আসা মেয়েদের উত্ত্যক্ত করায় স্থানীয়রা তাকে গণধোলাই দেয়।
অর্ণব চৌধুরী কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকা- পরিচালনার অভিযোগ রয়েছে। কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন বলেন, ‘রিসোর্টের মালিকসহ কয়েকজন এলাকাবাসী এসেছিল। তাদের থানায় একটি এজাহার দাখিল করার জন্য বলেছি।’
