ভারতের লোকসভায় বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল শুক্রবার কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদে জুমার নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাখ্যান স্লোগান দেয়।
কলকাতায় জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশনের ডাকে বিক্ষোভ হয়। বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভস্থলে উন্মুক্ত স্থানে জমায়েত হয়ে বক্তারা বিলটির বিরোধিতা করেন। আহমেদাবাদে পরিস্থিতি বেশি উত্তপ্ত ছিল। পুলিশ সেখানে রাস্তায় অবস্থান নেওয়া বয়োজ্যেষ্ঠ বিক্ষোভকারীদের জোর করে সরানোর চেষ্টা করে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের গুজরাট শাখার প্রধানসহ ৪০ জনকে আটক করা হয়। চেন্নাইতে বিক্ষোভের ডাক দেন অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম। চেন্নাই, কোয়েম্বাটুর ও তিরুচিরাপল্লীতে টিভিকে কর্মীদের ওয়াকফ বিল প্রত্যাখ্যান ও মুসলিমদের অধিকার কেড়ো না স্লোগান দিতে দেখা যায়। লক্ষেèৗতেও উত্তপ্ত পরিস্থিতির খবর পাওয়া গেছে।
