বরিশাল থেকে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ লঞ্চের মুমূর্ষু নবজাতককে মেডিকেল সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। গতকাল শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার বেলা ১১টায় বরিশাল থেকে ঢাকাগামী ‘কর্ণফুলী-৩’ লঞ্চে অক্সিজেনরত অবস্থায় একটি নবজাতক শিশুকে নিয়ে মো. সবুজ (২৮) ও মোছা. লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশে রওনা করেন। পথে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকরা কোস্ট গার্ডের শরণাপন্ন হন। প্রাপ্ততথ্যের ভিত্তিতে অতিদ্রুত মেডিকেল সহায়তা দেওয়ার জন্য কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম সেখানে যায়। ওই নবজাতককে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকসহ চাঁদপুর সদর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কোস্ট গার্ডের সহায়তায় নবজাতককে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিজ্ঞপ্তি
