ঐকমত্য কমিশনের সঙ্গে আজ এবি পার্টির বৈঠক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ এএম

ঈদের ছুটির পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপ শুরু হতে যাচ্ছে। আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বেলা ৩টায় আলোচনায় বসবে আমার বাংলাদেশ (এবি) পার্টি। ঢাকায় জাতীয় সংসদ ভবনের এল ডি হলে এই দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতিমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। সেই ধারাবাহিকতায় সোমবার (আজ) ঐকমত্য কমিশন এবি পার্টির সঙ্গে আলোচনায় বসবে।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত