প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ এএম

৬ এপ্রিল দেশ রূপান্তর পত্রিকার শেষ পাতায় ‘থানা থেকে লুটের পিস্তল দিয়েই জোড়া খুন!’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। প্রতিবাদপত্রে তিনি লেখেন, “জোড়া খুনে ব্যবহৃত হয়েছে থানা থেকে লুটের অস্ত্র ও গুলি। গত বছর ৫ আগস্টে নগরের বিভিন্ন ‘থানা থেকে এসব অস্ত্র লুট হয়েছিল’ সংবাদের শিরোনাম ও আমাকে উদ্ধৃত করে লেখাটি অসত্য বিধায় সিএমপির পক্ষ থেকে সংবাদের ওই অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবেদকের বক্তব্য

জোড়া খুনের বিষয়ে গত ৪ এপ্রিল বিকেল ৪টা ৫৩ মিনিটে এই প্রতিবেদকের সঙ্গে সিএমপির উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলামের হোয়াটসঅ্যাপে (সরকারি নম্বরে) কথা হয়। সিএমপির দায়িত্বশীল এ কর্মকর্তার সঙ্গে কথা বলেই রিপোর্টটি তৈরি করা হয়েছিল। প্রতিবেদকের মনগড়া বক্তব্য দিয়ে প্রতিবেদন তৈরির কোনো সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত