বাগেরহাটের চিতলমারী সদরের একটি পাঁচতলা ভবনে গতকাল সোমবার সকাল ৯টার দিকে অগ্নিকা- ঘটেছে। এ সময় ধোঁয়ায় শ^াসরুদ্ধ হয়ে অনিতা রায় (৪০) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়। ভবন থেকে রোগীসহ অন্তত ৮০ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।
প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
চিতলমারী থানার ওসি এসএম শাহদাৎ হোসেন জানান, চিতলমারী উপজেলা সদরের একটি পাঁচতলা ভবনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা।
