নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের সামনের পুকুর থেকে গতকাল মঙ্গলবার দুপুরে অজ্ঞাত কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সাদা পায়জামা। মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টায় জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
