পিএসসির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২০ এএম

‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ৯টায়  কমিশন ভবন চত্বরে স্থাপিত ‘মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর পিএসসি সচিবালয়ের ‘মাল্টিপারপাস হলে’ সকাল ১০টায় আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে পিএসসির চেয়ারম্যান কমিশনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি সাংবিধানিক দায়িত্ব হিসেবে দেশের সর্বোচ্চ মেধাবীদের সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রমের সব স্তরে আধুনিকতা, স্বচ্ছতা ও তথ্য প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করে কমিশনকে দেশের আপামর জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ম কমিশনের সদস্যরা এবং সভাপতিত্ব করেন কর্ম কমিশন সচিবালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত