টানা দুই ম্যাচ হারল হামজারা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম

চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠার পথে বড়সড় ধাক্কা খেল বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। ঘরের মাঠ ব্রামল লেনে মিলওয়ালকে আতিথ্য জানানোর ম্যাচে ১-০ গোলে হার মানতে হয়েছে শেফিল্ডকে। ম্যাচের ২১তম মিনিটে একমাত্র গোলটি করেন জশ কোবার্ন।

এ নিয়ে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেতে হলো ক্রিস ওয়াইল্ডারের দলটির। ম্যাচ শেষে শেফিল্ড কোচ বলেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছি।’ হামজা অবশ্য নিজের কাজটুকু ঠিকভাবেই সেরেছেন। ৬৫ মিনিটে মাঠ থেকে উঠে আসার আগে ৫৫ বার বল টাচ করেছেন। ৪৮টির মধ্যে তার ৪৩টি অর্থাৎ ৯০ শতাংশ পাসই ছিল নিখুঁত। তিনটি গ্রাউন্ড ডুয়েলের সবকটিতেই জিতেছেন। অ্যারিয়েল ডুয়েল জিতেছেন ৭টির মধ্যে ৪টি।

দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ থেকে মাত্র দুটি দলই প্রিমিয়ার লিগে সরাসরি উন্নীত হবে। ২৪ দলের ৪৬ ম্যাচের লিগের ৪১ রাউন্ড শেষে ৮৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে এখন শেফিল্ড। তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি পেয়ে লিডস ও বার্নলি এক এবং দুই নম্বরে। শেফিল্ডকে সরাসরি প্রিমিয়ারে খেলতে হলে বাকি পাঁচ ম্যাচে জিততেই হবে। এর মধ্যে একটি ম্যাচ বার্নলির সঙ্গে ২১ এপ্রিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত