হারানো ১০৬ মোবাইল ফিরিয়ে দিল ডিএমপি

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৬:২৭ এএম

রাজধানীতে বিভিন্ন সময় হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। এর মধ্যে ধানম-ি থানা ২৮টি ও হাজারীবাগ থানা ৭৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ধানম-ি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও

কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুলিশ জানায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ধানম-ি থানা পুলিশ কর্তৃক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে ২৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইভাবে এক মাসে ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করে হাজারীবাগ থানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত