সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১২ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কালিহাতী পৌরসভার সাতুটিয়া পশ্চিমপাড়া এলাকার জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আলীম (১৮) কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী। সে ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের জহুরুলের ছেলে। গত ৩ দিন ধরে সে নিখোঁজ ছিল।

পুলিশ ও  স্থানীয়রা জানায়, সকালে জামাল বাদশা দুর্গন্ধ পেয়ে সেপটিক  ট্যাংকের কাছে যান। পরে এলাকার কয়েকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে সেপটিক ট্যাংক থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত