খোদা বখস চৌধুরী বললেন

বেআইনিভাবে গ্রেপ্তার হননি মেঘনা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ এএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গ্রেপ্তার হননি মডেল মেঘনা আলম। এই ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। মেঘনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন, সেটা তার নিজস্ব বক্তব্য। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার নেই। বিশেষ ক্ষমতা আইন নিয়ে তিনি বলেন, বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত