চট্টগ্রাম নগরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় জড়িত উক্ত বাসের সুপারভাইজার পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় থেকে আজ বুধবার (১৬ এপ্রিল) ভোর চারটার মধ্যে নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরী চান্দগাঁও থানায় মামলা দায়ের করার পর নগরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাসচালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর পুরান ঘর এলাকার শামশুল ইসলামের ছেলে লোকমান ওরফে তারেক (২৬) এবং লোহগাড়া উপজেলার মাতবর পাড়ার হাফেজ আহমেদের ছেলে মো. হানিফ (৩৬)। একই ঘটনায় জড়িত বাসের সুপারভাইজার মোবারক হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন আছে।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে করে শহরে ওই কিশোরীকে নিয়ে আসে অভিযুক্তরা। পরে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় একটি বাসের ভেতর চালক, সুপার ভাইজার ও হেলপার মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুই আসামি পলাতক মোবারক হোসেনসহ তিনজনে মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। পলাতক মোবারক হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
জলবায়ু পরিবর্তন অভিযোজনে ৭২৪ কোটি টাকা দেবে জার্মানি
স্কুলছাত্রীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ, ৪ কিশোরের বিরুদ্ধে মামলা