ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের শনিবারের মধ্যে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করতে বলা হয়েছে।

প্রকাশিত ফলে বিজ্ঞান শাখা থেকে ৪৯৩ জন এবং মানবিক শাখা থেকে ১৪২ জন উত্তীর্ণ হয়েছেন। ব্যবসায় শিক্ষা ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের আসন সংখ্যা ৯৫টি (কোটা সহ) এবং মানবিকের জন্য আসন বরাদ্দ রয়েছে ২৫টি (কোটা সহ)।

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের শুধু বিজ্ঞান ও মানবিক শাখার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা ১৯ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে (ব্যবসায় শিক্ষা ইউনিট + অন্য ইউনিট একই সঙ্গে পাসকৃত শিক্ষার্থীসহ) বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফরম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পূরণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত