মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রিজে রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর ৫ ঘটিকা থেকে মহাসড়কের গজারিয়া অংশে যানজটের সৃষ্টি হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা দীর্ঘ এলাকায় ছড়িয়ে পড়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ঢাকাগামী লেনে মেঘনা ব্রিজের ওপর মালবাহী ট্রাকের চাকা খুলে যায় এবং ট্রাকটি উল্টে যায়, গাড়িতে থাকা রড রাস্তায় পড়ে যায় এতে ঢাকামুখী রাস্তায় যানজটের সৃষ্টি হয়, যাতে প্রায় দীর্ঘ ৮ কি. মি. রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
এ সময় বালুয়াকান্দী বাস স্টান্ডে যানজটে আটকে থাকা চট্টগ্রাম থেকে আগত রুহুল আমিন নামে এক যাত্রী জানান, দীর্ঘ দুই ঘণ্টা যাবৎ যানজটে আটকে আছেন।
গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শওকত হোসেন জানান, রড বোঝাই ট্রাক উল্টে যাওয়ায় এই যান জটসৃষ্টি হয়েছে, দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
