হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার’র নিবন্ধন শুরু

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩২ এএম

দেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে হুয়াওয়ে আবারও উদ্বোধন করেছে ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রতিযোগিতা। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। এ বছর প্রতিযোগিতাটির বাংলাদেশ রাউন্ডের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবেন হুয়াওয়ে মেটবুক। এ ছাড়া প্রথম রানার-আপ এবং দ্বিতীয় রানার-আপের জন্য থাকছে যথাক্রমে হুয়াওয়ে প্যাড এবং হুয়াওয়ে স্মার্ট ওয়াচ। পাশাপাশি সেরা ৮ শিক্ষার্থী টেক ফর গুড প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চীন ভ্রমণের সুযোগ পাবেন।

গতকাল শনিবার হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’- এর উদ্বোধনী অনুষ্ঠানে নিবন্ধন শুরুর ঘোষণা দেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত