চট্টগ্রাম ও ইউনানের মধ্যে সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ-চীন

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম

বন্দর নগরী চট্টগ্রাম ও ইউনান প্রদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দ্বার উন্মোচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর এক বৈঠককালে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে উভয়ে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম ও ইউনান প্রদেশের মধ্যে বাণিজ্য, চিকিৎসা, পর্যটন ও দুই দেশের জনগণের যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। এ সময়ে উভয়ে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও পর্যালোচনা করেন।

তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত