কারিগরি শিক্ষার্থী এবার ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩০ এএম

ছয় দফা দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। অন্যথায় ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ থেকে তারা এ আলটিমেটাম দেন।

এর আগে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেন।

ছয় দফা দাবিতে সারা দেশে মহাসমাবেশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ করে তারা।

এর আগে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ থেকে শিক্ষার্থীরা ঐক্যের ডাক দেন।

সমাবেশ শেষে তারা বলেন, ‘ছয় দফা দাবি আদায়ে আজ (গতকাল) তারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশ করেছেন। দাবি পূরণ না হলে আগামীকালও (আজ) তারা বিক্ষোভ করবেন।’ অন্যথায় তারা ব্লকেড কর্মসূচির মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিরগুলো হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন। মামলা বা রিট করার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য নিয়োগবিধি অনতিবিলম্বে বাতিল করা; ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা; উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না। এ পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম দশম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬ হাজার টাকা বেতন দিতে হবে; কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপপরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেওয়া; কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত সব নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সব শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা; ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করতে হবে। বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত