পুলিশ লাইনসে গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪২ এএম

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার ভোরে জেলা পুলিশ লাইনস ব্যারাকের তৃতীয়তলায় টয়লেটে জানালার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

মৃত পুলিশ সদস্য হলেন মো. মাসুদ রানা (৩৪)। তিনি নাটোর জেলার গুরুদাসপুর থানার পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদ কনস্টেবল জুগিপাড়া তদন্ত কেন্দ্র বাগমারায় কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং চিকিৎসা শেষে পুলিশ লাইনস রাজশাহীর ব্যারাকে অবস্থান করেছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ এবং মানসিক সমস্যার কারণে গলায় ফাঁস দিয়েছেন।

ওসি আরও বলেন, তার লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আইনি কার্যক্রম শেষে নিজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত