গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া এবং পাগলা কর্র্তৃক গজারিয়ার জেলার মুন্সীগঞ্জ থানাধীন কালিরচরের গুয়াগাছিয়াসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি বাল্কহেড ও একটি ড্রেজারসহ দুজনকে আটক করা হয়। আটককৃতররা হলেন, মো. আ. রব ও আকতার হোসেন (২৮)। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গজারিয়া উপজেলার নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি
