শিশুকে বিয়ে করতে এসে ধরা ভারতীয় নাগরিক

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:১৮ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে বাল্যবিয়ে আয়োজন করার অপরাধে এক ভারতীয় নাগরিক ও বিয়ের আয়োজককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া (বাদামতল) এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপনে ১৪ বছরের এক কিশোরীর বিয়ে আয়োজনের অপরাধে বর ও আয়োজক দীপালি বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর সুশান্ত নাথ (২৭) নামের একজন ভারতীয় নাগরিক। তিনি বিয়ে করতে বাংলাদেশে এসেছিলেন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিয়ের আয়োজন না করে সে বিষয়ে কিশোরীর মা-বাবাসহ আয়োজক ও অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে (ভারতীয় নাগরিক) দেশত্যাগ করতে বলা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত