স্ত্রীকে খুন করে স্বামী লাপাত্তা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে লাপাত্তা হয়ে গেছেন স্বামী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে নগরের স্টিলমিল খালপাড় এলাকার বাসা থেকে স্ত্রী তানজিনা বেগমের (২৩) মরদেহ উদ্ধারের পর এমনটাই  ধারণা করছে পুলিশ। মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পতেঙ্গা থানা সূত্র জানায়, নিহত নারীর গ্রামের বাড়ি নেত্রকোণার নান্দাইল উপজেলায়। স্বামী ও ভাইকে নিয়ে উক্ত এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তানজিনা। স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টসে চাকরি করতেন। পারিবারিক কলহের জেরে তানজিনাকে খুন করে তার স্বামী পালিয়ে গেছেন বলে ধারণা পুলিশের। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহতের ভাই মামলা করেছেন। রাতে বাসায় এসে ঘর তালাবদ্ধ দেখে আরেক ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে বাসায় ঢুকে তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তার ভাই। হত্যাকান্ডের পর থেকে ওই নারীর স্বামী পলাতক। তাকে ধরতে অভিযান চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত