উ. কোরিয়ার নৌবহরে অত্যাধুনিক যুদ্ধজাহাজ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম

উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে যুক্ত হলো নতুন অত্যাধুনিক যুদ্ধজাহাজ। শুক্রবার এই মাল্টিপারপাস ডেস্ট্রয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজটি সম্পূর্ণ নিজস্ব মেধা, পরিশ্রম ও প্রযুক্তিতে তৈরি। সবচেয়ে শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজটি তৈরিতে সবমিলিয়ে চারশ দিনের চেয়েও কম সময় লেগেছে। উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন বলেন, যুদ্ধজাহাজটি দ্রুতই নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আগামী বছরের শুরুর দিকেই এটি সক্রিয়ভাবে ব্যবহার শুরু হওয়ার কথা রয়েছে।

ভাইস অ্যাডমিরাল পাক কুয়াং সোপ বলেন, কিম জং উনের নেতৃত্বে এটি নতুন নৌবহর নির্মাণ যুগের সূচনা। যুদ্ধজাহাজটি ‘চোয়ে হিয়ন ক্লাস’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে জাপানবিরোধী বিপ্লবী যোদ্ধা চোয়ে হিয়নের নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত