টাঙ্গাইলে টুকু

জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তার পছন্দমতো সরকার চায়। একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যেকোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি এ মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সঙ্গে এ দেশের জনগণও তাই চায়।

গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ রাজনৈতিক নেতারা চাচ্ছেন আগে জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি। জাতির সামনে আমরা ৩১ দফা উপস্থাপনা করেছি। এখানে শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতার কথা বলা হয়েছে। প্রতিটি পরিবার ফ্যামেলি কার্ড পাবে। স্বাস্থ্যর জন্য বীমার কথাও চিন্তা করছি আমরা।’ এ সময় বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহসভাপতি নাসির উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত