কক্সবাজার এবং ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করার জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
গতকাল সোমবার ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কক্সবাজার জেলা এবং ভাসানচরে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায় এ প্রকল্প থেকে সহায়তা পাবে।
স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, ‘আমি আজ এক্সচেঞ্জ অব নোটসে স্বাক্ষর করতে পেরে আনন্দিত, বিশেষ করে কক্সবাজার ক্যাম্প পরিদর্শনের পর।’
