আবারও অস্ট্রেলিয়ার ক্ষমতায় লেবার নেতা আলবানিজ

আপডেট : ০৫ মে ২০২৫, ১২:০৪ এএম

দ্বিতীয় মেয়াদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্থনি আলবানিজ। গত শনিবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ১৫০টি আসনের মধ্যে আলবানিজের লেবার পার্টি ৮৫টি আসনে জয় নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৭৬ আসন। অন্যদিকে লিবারেল ন্যাশনাল কোয়ালিশন ৪১ আসনে জয় পাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। আর গ্রিনরা এখনো কোনো আসন পায়নি।

নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগণনা এখনো শেষ না হলেও আলবানিজের মধ্য-বামপন্থি সরকার নাটকীয়ভাবে তাদের সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়েছে এবং কনজারভেটিভ লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন দেশ জুড়ে বড় পরাজয়ের মুখে পড়েছে।

এদিকে রক্ষণশীল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন পরাজয় মেনে নিয়েছেন এবং নিজের আসনটিও হারিয়েছেন। তার এ পরাজয়কে কেউ কেউ কানাডার রক্ষণশীলদের সাম্প্রতিক পরাজয়ের সঙ্গে তুলনা করছেন, যেখানে ট্রাম্পের রাজনৈতিক প্রভাবকেই অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত