আখাউড়ায় শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২৫, ১০:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় রকিব মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। 

জানা যায়,  ২১ এপ্রিল রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন ভুক্তভোগীর  মা, বাবা জরুরি কাজে ঢাকায় গেলে তাকে ঘরে একা পেয়ে প্রতিবেশী রকিব মিয়া জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আখাউড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ওসি ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত