যশোরের শার্শার আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেপ্তার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গতকাল সোমবার সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা পারবাজার এলাকার একটি ভাড়াবাড়ি থেকে নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন, যুবলীগ নেতা সাহেব আলী, হায়দার আলী, মহিউদ্দিন আলম তোতা, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মেম্বার, কাজী আক্তারুজ্জামান মাখন।
