আজীবন সম্মাননা পেলেন আব্দুল গাফফার

আপডেট : ০৮ মে ২০২৫, ১২:৫২ এএম

বিএফএসএফ বিপিএল ফুটবল অ্যাওয়ার্ড ২০২২-২৩ এ আজীবন সম্মাননা পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল গাফফার।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে নন্দিত এক তারকা আব্দুল গাফফার। ১৯৮০ সালে মোহামেডানে যোগ দিয়ে টানা ৩ বছর এবং পরের ৩ বছর টানা আবাহনীতে খেলেছেন তিনি। সেই ৬ বছরে মোহামেডানের হয়ে দুইবার এবং আবাহনীর হয়ে তিনবার চ্যাম্পিয়নের স্বাদ নিয়েছেন তিনি।

পুরস্কার হিসেবে ২০১২ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। ১৯৯৯ সালে জুয়েল রানার অধিনায়কত্বে বাংলাদেশের প্রথম সাফ গেমসে স্বর্ণজয়ী দলের ম্যানেজারও ছিলেন তিনি।

প্রতিবছর ফুটবলে ১৫টি ক্যাটাগরিতে সম্মাননা দেয় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। বিভিন্ন কারণে আয়োজন না করলেও সম্মাননা পাওয়া ব্যক্তিদের কাছে গিয়ে সম্মাননা পৌঁছে দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত