বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে শতাধিক কবির অংশগ্রহণে প্রথমবারের মতো দিনব্যাপী অনুষ্ঠিত হলো পু-্রনগর সাহিত্য উৎসব। গতকাল শনিবার বেলা ১১টায় উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে ফিতা কেটে দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন বগুড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কবি শাহজাহান রিপন, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ও সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক, বগুড়া পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট কবি মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক কবি কামরুল বাহার আরিফ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ও বগুড়া জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশ।
দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, ঢাকা এবং বগুড়ার শতাধিক কবি এই উৎসবে অংশ নেন।
