রেস্তোরাঁ বারে অভিযান মাসোহারা দাবির অভিযোগ

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:৩৬ এএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুমোদিত বারে বিভিন্ন সংস্থার পরিচয়ে অভিযান পরিচালনার তথ্য আসছে। র‌্যাব-পুলিশ ছাড়াও আলাদা পরিচয়ে হুটহাট অভিযানে নেমে কাগজপত্র না থাকার অজুহাতে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ছাড়া দেশের অনুমোদিত বারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থার এককভাবে অভিযান পরিচালনার নিয়ম নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি নিয়ে বা তাদের প্রতিনিধির উপস্থিতি সাপেক্ষে যেকোনো সংস্থা অভিযান পরিচালনা করতে পারবে। এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) একটি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক বারের মালিক জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশসহ অন্য আইনশুঙ্খলা বাহিনী নীরব থাকলেও সক্রিয় হয়ে উঠেছে র‌্যাব এবং এই নাম ব্যবহার করে অভিযান চালানো হচ্ছে। সাদা পোশাকে থাকায় তারা প্রকৃতপক্ষে র‌্যাবের লোক কি না, সেটাও নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ছাড়া বিভিন্ন সংস্থার সদস্য পরিচয়ে বারে বিনামূল্যে অ্যালকোহল পান এবং পার্সেল নেওয়ার পাশাপাশি মাসোহারা দাবি করা হচ্ছে। মাসোহারা দিতে অস্বীকৃতি জানানোর পর কয়েকটি বারে অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত