আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল শুরু

আপডেট : ১৭ মে ২০২৫, ০১:১৭ এএম

কর্মশালা, পোস্টার প্রদর্শনী এবং বৈজ্ঞানিক আলোচনা নিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক, এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। গতকাল বিকেলে সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এরপর ধারাবাহিকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

মূল প্রবন্ধে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন, প্রাকৃতিক পণ্যে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত