প্রগতির ঢাকা অফিস পরিদর্শন তাজুল ইসলামের

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:১৭ এএম

রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান প্রগতির ঢাকা অফিস পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত বৃহস্পতিবার দুপুর ১টায় শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) ঢাকা অফিস ও শোরুম পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় বিএসইসির পরিচালক ও যুগ্ম সচিব বিশ্বাস রাসেল হোসেন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এসিএস তাকে প্রগতির ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। দেশের যোগাযোগ খাতে ও উন্নয়নে প্রগতি অবদান রাখায় তিনি সন্তোষ প্রকাশ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য প্রগতি থেকে দুই ইউনিট সেডান কার ক্রয় করা হয়। বিশ্বখ্যাত সাউথ কোরিয়ার কিয়া সেরাটো সেডান কার প্রগতির কারখানায় সংযোজনপূর্বক বাজারজাত করা হচ্ছে। বিএসইসির পরিচালক বাণিজ্যিক ও যুগ্ম সচিব বিশ্বাস রাসেল হোসেন এবং প্রগতির ব্যবস্থাপনা পরিচালক চিফ প্রসিকউটরের হাতে গাড়ির চাবি তুলে দেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রগতির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত