ভূমি দখল-প্রতারণার অভিযোগ মশিউরের বিরুদ্ধে

আপডেট : ১৮ মে ২০২৫, ০৭:২৬ এএম

মশিউর রহমান, একসময় ছিলেন পুলিশ কনস্টেবল। সেখান থেকে ভূমিদখল, বিভিন্ন ধরনের প্রতারণা ও জাতিয়াতির মাধ্যমে বনে গেছেন আবাসন ব্যবসায়ের ব্যবস্থাপনা পরিচালক। প্রতারণার মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যান তিনি। জাল দলিল দিয়ে জমি বিক্রি, রাস্তা ব্যতীত প্লট বিক্রি, চেক জালিয়াতি, ভুয়া চুক্তিপত্র, বহিরাগত মস্তান দিয়ে জমি দখল, পুলিশ সদস্যদের দিয়ে হুমকিসহ নানা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন শেয়ারহোল্ডারের সঙ্গে প্রতারণা করে আসছেন মশিউর রহমান।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমার বাড়ি আমার ঘর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পুলিশ কনেস্টবল মশিউররহমানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় শেয়ারহোল্ডার মোহাম্মদ নাসির উদ্দিন, উম্মে সালমা, দেবাশীষ চক্রবর্তী, নূরে আলম, সাইফুল ইসলাম, নাসিমা আক্তার, গোলাম মোস্তফা, আসাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, হোসনে আরাসহ প্রায় ১৪৯ জন শেয়ারহোল্ডার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, অনেক আশা নিয়ে জীবনের সঞ্চিত টাকার মাধ্যমে একটি মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য আমরা ১৪৯ জন একত্রিত হই। ‘আমার বাড়ি আমার ঘর’ লিমিটেডের মাধ্যমে ৩৮ কাঠা জমি ক্রয় করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত