ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। তারা জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা জালিয়াতির অভিযোগে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গতকাল সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানায়। তার পোস্টে বলা হয়, ভিসা জালিয়াতি এবং অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকার একটি সমন্বিত আন্তঃসংস্থাপন কর্মসূচি চালু করেছে। সেখানে আরও জানানো হয়, এই নতুন নীতিমালা এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা অবৈধ অভিবাসনে সক্রিয়ভাবে সহায়তা করছেন, এমনকি বিদেশি সরকারগুলোর ক্ষেত্রেও এই বিধান কার্যকর হতে পারে।
×
