ধর্ষণ মামলায় গায়ক নোবেল কারাগারে

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:৩১ এএম

এক নারীকে সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার নোবেলকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত সোমবার ফেসবুকে ভুক্তভোগীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হলে পরিবার মেয়েটিকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে। সোমবার রাতে ডেমরা থানা-পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। পরে ওই তরুণী মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়। নোবেলের আইনজীবী জামিনের আবেদন বলেন, ওই তরুণী নোবেলের স্ত্রী, মৌখিকভাবে কলমা পড়ে তাকে বিয়ে করেছে। কিন্তু বিয়ে সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি আদালতকে দেখাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত