ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসি ছিলেন জনতার প্রেসিডেন্ট। একজন রাষ্ট্রনায়কের যত ভালো গুণ থাকা দরকার সবই তার মধ্যে ছিল। বিশ্বের সব মুক্তিকামী মানুষের কাছেই তিনি প্রিয় হয়ে উঠেছিলেন। ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনাসভায় তাকে স্মরণ করে এমন কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইরান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ইরানের সাবেক প্রেসিডেন্ট শহিদ ইব্রাহিম রাইসির গভর্নেন্স মডেল’ শীর্ষক এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর গুলশান কেন্দ্রীয় মসজিদের ইমাম মৌলানা ফাহিমুর রহমান।
×
