পৃথক ঘটনায় শ্বশুর পুত্রবধূসহ নিহত ৪

আপডেট : ২২ মে ২০২৫, ১২:২৯ এএম

নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়া ও বাড়াইপাড়ায় গ্রামে পৃথক দুটি ঘটনায় বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছে শ্বশুর ও পুত্রবধূ এবং চারালকাটা নদীর খালে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন চাপড়া সরমজানি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ্ লালন।

গতকাল বুধবার দুপুরে ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলায়মান হুসাইন বাবু (৬৩) ও তার পুত্রবধূ শাবনা আক্তার (২৯) ঘটনাস্থলে নিহত হন।

অন্যদিকে চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে দুই শিশু নিখোঁজ হয়। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। মৃত শিশুরা হলো একই ইউনিয়নের বাড়াইপাড়ার আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন (৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই। নীলফামারী সদর থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত