দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ নাঈমকে বদলি

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:৩৭ এএম

‘নাঈমের প্রতারণায় নিঃস্ব চাকরিপ্রত্যাশীরা’ শিরোনামে গতকাল বুধবার দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হওয়ার পর খুলনা সিটি করপোরেশনের নিম্নমান সহকারী (বর্তমানে প্রধান সহকারী) হিসেবে কর্মরত মো. নাঈমুজ্জামানকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার করপোরেশনের সচিব শরীফ আসিফ রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, মো. নাঈমুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে করপোরেশনের খালিশপুর ‘খ’ অঞ্চলের কনজারভেন্সি শাখায় নিম্নমান সহকারী পদে বদলি করা হলো।

এদিকে করপোরেশনের সাধারণ প্রশাসনিক শাখার নিম্নমান সহকারী জিএম কুতুব উল আলমকে প্রশাসনিক শাখায় উচ্চমান সহকারী হিসেবে নির্দেশক্রমে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

করপোরেশনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে কমপক্ষে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মো. নাঈমুজ্জামান। তার খপ্পরে পড়ে নিঃস্ব ভুক্তভোগীদের পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত