ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ২৪ মে ২০২৫, ১২:৫৬ এএম

টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর গাজীপুরা স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে বিএনপি নেতা হুমায়ুন কাজী বলেন, ‘স্যাটার্ন কারখানার সঙ্গে আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের চুক্তি হয়েছে। গত ১০ আগস্ট থেকে কারখানাটির ওয়েস্টেজ আমরা নিচ্ছি। কিন্তু কিছু দিন যাবৎ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লার ক্যাডাররা আমাদের হুমকি দিয়ে আসছে। গতকাল সকালে হালিম মোল্লার ১৫০ থেকে ২০০ সন্ত্রাসী কারখানার গেটে এসে গালমন্দ করে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সন্ত্রাসীরা কারখানার লোকজনকে মারধর করতে উদ্যত হয়। এ সময় আমাদের লোকজন তাদের ধাওয়া দেয়।’ এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার কোনো লোক ওই কারখানায় যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত