দূতাবাসকান্ডে গ্রেপ্তার সন্দেহভাজনের ভাষ্য ‘গাজার জন্য করেছি’

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:২৩ এএম

ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির এক ফেডারেল আদালতে যুক্তরাষ্ট্রের নাগরিক এলিয়াস রড্রিগেজ এর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়েছে। গ্রেপ্তারের পর সন্দেভাজন রড্রিগেজ পুলিশকে বলেছেন, আমি এটা ফিলিস্তিনের জন্য করেছি, গাজার জন্য করেছি। শিকাগোতে জন্ম নেওয়া রড্রিগেজের (৩১) বিরুদ্ধে বৃহস্পতিবার দুটি পূর্ব-পরিকল্পিত হত্যা, বিদেশি কর্মকর্তা হত্যার অভিযোগসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সহিংস অপরাধ ঘটানোর অভিযোগ আনা হয়।

রয়টার্স লিখেছে, বুধবার রাতে ওয়াশিংটনে আমেরিকান জিউইশ কমিটি আয়োজিত তরুশ পেশাদার ও কূটনৈতিক এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় একদল লোকের ওপর রড্রিগেজ গুলি চালান। এ ঘটনায় নিহতরা হলেন ইয়ারোন লিশিনস্কি (৩০) ও সারা লিন মিলগ্রিম (২৬)। এই দুই ইসরায়েলি তরুণ-তরুণী শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন। তাদের বন্ধু ও সহকর্মীরা জানিয়েছেন, এই জুটি ইহুদি-আরব মৈত্রী গড়ে তুলতে কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তাকে আটক করার পরও সে ‘ফ্রি ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

এদিকে, ঘটনার পরপরই বিভিন্ন দেশে ইসরায়েলি দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ওয়াশিংটনের প্রধান ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো এক সংবাদ ব্রিফিংয়ে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ মৃত্যুদণ্ডযোগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত